বিক্রি আর কাস্টমার সাপোর্ট — একই AI এজেন্টে

আপনার Inbox সর্বদা Open

বাংলা ও ইংরেজিতে WhatsApp, Messenger, Instagram আর Facebook কমেন্টে সেল করে, দরদাম করে, কাস্টমার সাপোর্ট দেয় এবং অর্ডার নেয়। Shopify, WooCommerce বা কাস্টম, যেকোনো ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্টের সব তথ্য নিজেই শিখে নেয়। প্রতিটি অর্ডার চলে আসে একটাই ড্যাশবোর্ডে, যেখানে কুরিয়ার, ল্যান্ডিং পেজ, অ্যাকাউন্টিং, সাপ্লায়ার, ইনভেন্টরি আর টিম সবকিছুই সামলাতে পারবেন।

২৪/৭ উত্তর দেয় বাংলা ও ইংরেজি অর্ডার confirm থেকে ডেলিভারি - এক জায়গায় আপনার Website এর সাথে থাকবে ইন্টিগ্রেটেড

ক্রেতা যখন বাংলাতেই সহজ বোধ করেন

তিনি লেখেন Banglish-এ — Protinidhi AI উত্তর দেয় বাংলায়।

Agent

Protinidhi AI Agent

অনলাইন — সাথে সাথেই উত্তর দেয়

WhatsApp
সব চ্যানেল, একটাই অর্ডার খাতা

সব জায়গার অর্ডার, সরাসরি Dashboard-এ

WhatsApp, Messenger আর Instagram-এ Protinidhi AI ক্রেতার সাথে কথা বলে, অর্ডার নেয় আর সোজা Dashboard-এ পৌঁছে দেয়। Facebook কমেন্ট আর ওয়েবসাইটের অর্ডার নিজে থেকেই সিঙ্ক হয়।

AI চালিত চ্যাট
সরাসরি অর্ডার
ক্রেতা
WhatsApp
Messenger
Instagram
Comments
Website
Protinidhi AI logoDashboard
1,248টি অর্ডার এসেছে
Protinidhi AI logoProtinidhi AI চ্যাটেই অর্ডার নেয়Facebook কমেন্টওয়েবসাইট থেকে অর্ডার সিঙ্ক হয়যেকোনো কুরিয়ারে সরাসরি ক্রেতার কাছে পাঠান
চেনা লাগছে?

Moderator-এর খরচ শুধু salary না।

হিসাবটা কখনো পুরোটা করেছেন?

MODERATOR — মাসিক খরচ

  1. 1.Salary৳

যেটা হিসাবে আসে না

  1. 2.তার কাজ দেখা(রোজ ৪৫ মিনিট)২২ ঘণ্টা
  2. 3.সে ছুটি নিলে inboxআপনি নিজে
  3. 4.নতুন moderator শেখানো২ সপ্তাহ
  4. 5.ওই ২ সপ্তাহের ভুল reply?
  5. 6.রাত ১০টার পর inboxকেউ নেই
TOTAL?
Protinidhi AI logo

PROTINIDHI AI — মাসিক খরচ

  1. 1.Plan৳

যেটা আর লাগে না

  1. 2.কাজ দেখাAI Summary-তে
  2. 3.ছুটি নিলে inboxছুটি নেয় না
  3. 4.নতুন করে শেখানোলাগে না
  4. 5.ভুল replyআপনার তথ্যেই উত্তর
  5. 6.রাত ১০টার পর inbox২৪ ঘণ্টা চালু
চলতে দেখুন

একটা স্ক্রিনশট থেকে, কনফার্মড অর্ডার।

দেখুন Protinidhi AI কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটি অর্ডার নেয় — ছবি দেখে প্রোডাক্ট চিনে ফেলে, ট্যাপ করার মতো প্রোডাক্ট কার্ড পাঠায়, দরদাম করে, আর অর্ডারটি আপনার Dashboard-এ তুলে দেয়।

  1. ক্রেতা স্ক্রিনশট পাঠান

    প্রোডাক্টের নাম লাগে না — ছবি দেখেই AI প্রোডাক্টটি চিনে ফেলে।

  2. প্রোডাক্ট ক্যারোসেল দিয়ে উত্তর

    হুবহু মিলে যাওয়া প্রোডাক্ট আর একই ধরনের আরও কিছু — দামসহ Messenger কার্ডে, সোয়াইপ করে দেখা যায়।

  3. এক ট্যাপেই সাইজ ও পরিমাণ

    Quick-reply বাটনে ক্রেতা টাইপ না করেই সাথে সাথে বেছে নেন।

  4. বাল্ক অর্ডারে দরদাম

    আপনার নির্ধারিত সর্বনিম্ন দামের মধ্যেই পাল্টা দর বলে, তাই প্রতিটি বিক্রিতে মার্জিন থাকে।

  5. ডেলিভারির তথ্য নেয়

    নাম, ফোন আর ঠিকানা — চ্যাটের মধ্যেই।

  6. অর্ডার চলে যায় Dashboard-এ

    Protinidhi Dashboard-এ নিজে থেকেই অর্ডার তৈরি হয় — স্টক আর হিসাব এক তালে থাকে।

Agent

Protinidhi AI Agent

অনলাইন — সাথে সাথেই উত্তর দেয়

Messenger
সার্ভিস ব্যবসার জন্য

“স্লট ফাঁকা আছে?” থেকে, অ্যাডভান্সসহ বুকিং।

পার্লার, সেলুন, ক্লিনিক বা স্টুডিও — Protinidhi AI আপনার সার্ভিসগুলো দেখায়, শুধু সত্যিই ফাঁকা স্লটগুলো অফার করে, অ্যাডভান্স নেয় আর ক্রেতাকে মনে করিয়ে দেয় — সবই চ্যাটের মধ্যে।

  1. ক্রেতা নিজের মতো করে জিজ্ঞেস করেন

    কোনো ফর্ম বা মেনু নেই — রিসেপশনিস্টকে যেভাবে বলতেন, পেজে সেভাবেই মেসেজ করেন।

  2. সার্ভিসগুলো দেখায় ক্যারোসেলে

    ছবি, দাম আর সময়সহ সোয়াইপ করার মতো Messenger কার্ড — প্রতিটিতে Book now বাটন।

  3. এক ট্যাপেই দিন ও সময়

    বাটনে শুধু আপনার শিডিউলের ফাঁকা স্লটগুলোই আসে — বারবার জিজ্ঞেস করার ঝামেলা নেই।

  4. বুকড স্লট সামলায়

    পছন্দের সময়টা বুকড থাকলে ‘না’ না বলে কাছাকাছি ফাঁকা স্লটগুলো সাজেস্ট করে।

  5. মানানসই অ্যাড-অন সাজেস্ট করে

    একই ভিজিটে ছোট একটা বাড়তি সার্ভিসের পরামর্শ দেয় — চাপ ছাড়াই বিল বাড়ে।

  6. bKash অ্যাডভান্সে নিশ্চিত

    অ্যাডভান্স চায় আর TrxID নিজেই যাচাই করে — তাই না আসা ক্রেতায় আর লোকসান নেই।

  7. বুকড, সিঙ্কড আর রিমাইন্ডার

    বুকিং চলে যায় Protinidhi Dashboard-এ, সাথে রিশিডিউল ও ক্যানসেল বাটন — আর অ্যাপয়েন্টমেন্টের আগে AI নিজেই মনে করিয়ে দেয়।

Agent

Protinidhi AI Agent

অনলাইন — সাথে সাথেই উত্তর দেয়

Messenger
AI সারাংশ

কয়েক সেকেন্ডে পুরো কথোপকথন বুঝুন, এক ক্লিকে উত্তর দিন।

আপনার টিম কোনো চ্যাটে ঢুকলেই Protinidhi AI পুরো কথোপকথনের সারাংশ দেয়, ক্রেতার মনোভাব বুঝে নেয় এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক উত্তরের ড্রাফট তৈরি করে দেয় — এডিট করে পাঠিয়ে দিলেই হলো।

Protinidhi AI logoProtinidhi AIকথোপকথন
TA

Tania Akter

+880 1812-456789

Denim jacket er price koto?
ক্লাসিক ডেনিম জ্যাকেট ৳২,৪০০ — ঢাকার ভিতরে ফ্রি ডেলিভারি। কালারগুলো দেখতে চান?
Onek beshi. 1,800 tk e den.
এই কোয়ালিটির জন্য ৳১,৮০০ অনেক কম। ৳২,১৫০ করে দিতে পারি, সাথে ফ্রি ডেলিভারি — এটাই ফাইনাল দাম।
Thik ache, 2,150 tk e nibo.
AI রিপ্লাই
মেসেজ লিখুন...

ক্রেতার তথ্য

আজ শুরু হয়েছে

AI সারাংশ

এক নজরে পুরো কথোপকথন দেখে নিন।

সারাংশ দেখুন

এক ক্লিকে সারাংশ

শত শত মেসেজ স্ক্রল না করেই কয়েক সেকেন্ডে যেকোনো কথোপকথনের পুরো প্রসঙ্গ ও ইতিহাস বুঝে নিন।

AI-এর লেখা উত্তর

এক ক্লিকেই পরিস্থিতি অনুযায়ী সঠিক উত্তর তৈরি। ড্রাফটটি এডিট বা চূড়ান্ত করে ক্রেতাকে পাঠিয়ে দিন।

ক্রেতার খুঁটিনাটি

মনোভাব, কেনার আগ্রহ, আগ্রহের প্রোডাক্ট, অর্ডারের অবস্থা আর আগের কেনাকাটা — সব এক নজরে।

Protinidhi AI-এর সাথে যা পাচ্ছেন

অর্ডার নেওয়াতেই শেষ নয়। AI দিয়ে চালান পুরো ব্যবসা।

চ্যাটে Protinidhi AI যে অর্ডার চূড়ান্ত করে, সেটি সরাসরি চলে আসে আপনার Protinidhi Dashboard-এ — সেখান থেকেই কুরিয়ারে পাঠান, ট্র্যাক করুন, টাকা বুঝে নিন আর দেখুন আসল লাভ। স্টক, কাস্টমার আর হিসাব নিজে নিজেই আপডেট হয়, তাই চ্যাট থেকে ক্রেতার দরজা পর্যন্ত কিছুই হারায় না।

ক্রেতার চ্যাট
Protinidhi AI logoProtinidhi AI
Protinidhi Dashboard

চ্যাট → Protinidhi AI বিক্রি চূড়ান্ত করে → অর্ডার চলে আসে আপনার Dashboard-এ, পাঠানোর জন্য তৈরি

প্রতিটি প্ল্যানের সাথে একদম ফ্রি

আপনার Protinidhi Dashboard যা যা সামলায়

অর্ডার ও কাস্টমার

চ্যাট, Facebook কমেন্ট আর ওয়েবসাইটের সব অর্ডার এক তালিকায়, কাস্টমারের পুরো ইতিহাসসহ — আর পাঠানোর আগেই Fraud Check।

পণ্য ও Inventory

ভ্যারিয়েন্ট, SKU আর লাইভ স্টক, সাথে Low-stock অ্যালার্ট — তাই যা নেই, AI তা কখনো বিক্রি করে না।

কুরিয়ার ও ডেলিভারি

এক ক্লিকে একটি বা একসাথে অনেক অর্ডার Pathao, Steadfast বা Carrybee-তে পাঠান, আর প্রতিটি পার্সেল ও COD-এর টাকা ট্র্যাক করুন।

সাপ্লায়ার ও কেনাকাটা

Purchase Order, সাপ্লায়ারের বকেয়া, আর স্টক কমে গেলে নিজে নিজেই তৈরি হওয়া রি-অর্ডারের পরামর্শ।

হিসাব ও লাভ

Double-entry হিসাব নিজে নিজেই চলে — COD সেটেলমেন্ট, খরচ আর লাইভ লাভ-ক্ষতির হিসাব।

রিপোর্ট, অফার ও টিম

কুপন আর Buy X Get Y অফার, ডাউনলোডযোগ্য রিপোর্ট, আর মডিউল ধরে ধরে স্টাফের অ্যাক্সেস ঠিক করে দিন।

দাম

প্রতিটি কাস্টমারকে উত্তর দিন, দিন-রাত ২৪ ঘণ্টা।

আজ আপনি যেভাবে বিক্রি করেন, সেই অনুযায়ী প্ল্যান বেছে নিন — ব্যবসা বাড়লে যেকোনো সময় বদলে নিতে পারবেন।

গবেষণা যা বলে

৭×বেশি সম্ভাবনা লিড কাজে লাগানোর
“যে প্রতিষ্ঠানগুলো জিজ্ঞাসা পাওয়ার এক ঘণ্টার মধ্যে কাস্টমারের সাথে যোগাযোগের চেষ্টা করেছে, তাদের লিড কাজে লাগানোর সম্ভাবনা প্রায় সাত গুণ বেশি ছিল।”
— Harvard Business Review

“The Short Life of Online Sales Leads”, ২০১১ · ১২.৫ লাখ লিডের ওপর গবেষণা

২৩%কনভার্সন রেট বৃদ্ধি
“AI chatbot ব্যবহারকারী ওয়েবসাইটগুলোতে, যারা ব্যবহার করে না তাদের তুলনায় কনভার্সন রেট ২৩% বেড়েছে।”
— Glassix

AI Chatbots Study, ২০২৪

Starter

একটি চ্যানেলে প্রতিটি ক্রেতার উত্তর দিন।

৳১,৯৯৯ / মাস
  • ৩,০০০ SMS
  • প্রতি SMS খরচ ৳০.৬৬
সবচেয়ে জনপ্রিয়

Growth

সব জায়গায় বিক্রি করুন, দরদাম করুন, অর্ডার নিন।

৳৩,৪৯৯ / মাস
  • ৬,০০০ SMS
  • প্রতি SMS খরচ ৳০.৫৮

Pro

সব জায়গায় বিক্রি করুন, দরদাম করুন, অর্ডার নিন।

৳৬,৯৯৯ / মাস
  • ১৪,০০০ SMS
  • প্রতি SMS খরচ ৳০.৪৬

Enterprise

অনেক বেশি চাপ আর নিজের প্রয়োজনমতো workflow-এর জন্য।

আলোচনাসাপেক্ষ
  • আপনার প্রয়োজনমতো প্যাকেজ
  • অনেক বেশি মেসেজ সামলানোর ক্ষমতা
  • কাস্টম ইন্টিগ্রেশন ও workflow

সব দাম BDT (৳)-তে। প্রতিটি প্ল্যানের সাথে Protinidhi Dashboard একদম ফ্রি।

কীভাবে কাজ করে

চালু হবে দিনে, মাসে নয়।

প্রথম আলাপ থেকে সত্যিকারের ক্রেতা সামলানো পর্যন্ত — মাত্র তিন ধাপ।

ধাপ 1

চ্যানেলগুলো জুড়ে দিন

আপনার WhatsApp নম্বর, Messenger পেজ আর ওয়েবসাইটের সাথে Protinidhi AI-কে আমরাই জুড়ে দিই — আপনাকে কোনো কোড লিখতে হয় না।

ধাপ 2

ব্যবসাটা শিখিয়ে দিন

প্রোডাক্ট, দাম, দরদামের সর্বনিম্ন সীমা, ডেলিভারির নিয়ম আর পলিসি — Protinidhi AI সবই শিখে নেয়।

ধাপ 3

এরপর সে নিজেই কথা বলে, বিক্রি করে, সাপোর্ট দেয়

AI প্রতিটি মেসেজের উত্তর দেয়, দরদাম করে আর Protinidhi Dashboard-এ অর্ডার তুলে দেয় — আপনি মন দিতে পারেন ব্যবসা বড় করায়।

সাধারণ প্রশ্ন

প্রশ্ন ছিল, উত্তরও আছে।

Protinidhi AI এমন একটি AI এজেন্ট, যা আপনার ব্যবসার সব আলাপ সামলায় — বিক্রি, দরদাম, সাপোর্টের প্রশ্নের উত্তর আর অর্ডার নেওয়া — WhatsApp, Messenger ও আপনার ওয়েবসাইটে, ২৪/৭।

না। Protinidhi AI পুরোদস্তুর কাস্টমার সার্ভিস এজেন্টও — ডেলিভারি, রিটার্ন, পলিসি আর প্রোডাক্ট নিয়ে প্রশ্নের উত্তর দেয়, অর্ডারের অবস্থা দেখে নেয়, আর দরকার হলে আপনার টিমের হাতে তুলে দেয়। বিক্রি তার অনেক কাজের একটি।

প্রতিটি প্রোডাক্টের জন্য আপনি একটি সর্বনিম্ন দাম নির্ধারণ করে দেন। ক্রেতা দরদাম শুরু করলে AI স্বাভাবিকভাবেই পাল্টা দর বলে — বাংলা বা ইংরেজিতে — আর আপনার মার্জিনের মধ্যেই বিক্রিটি সম্পন্ন করে। আপনার নির্ধারিত দামের নিচে কখনও বিক্রি করে না।

হ্যাঁ — Protinidhi AI-এর প্রতিটি প্ল্যানের সাথে Protinidhi Dashboard একদম ফ্রি। চ্যাটে নিশ্চিত হওয়া অর্ডার সেখানে নিজে নিজেই তৈরি হয়, আর সেখান থেকেই Pathao, Steadfast বা Carrybee-তে পাঠাতে, Inventory ও সাপ্লায়ার সামলাতে এবং হিসাব ও লাভ দেখতে পারবেন।

WhatsApp, Facebook Messenger আর আপনার নিজের ওয়েবসাইটের জন্য একটি চ্যাট উইজেট। Starter প্ল্যানে একটি চ্যানেল থাকে; Growth-এ তিনটিই।

পারে। কোনো আলাপে মানুষ দরকার হলে — অভিযোগ, বিশেষ অনুরোধ বা সংবেদনশীল কিছু — Protinidhi AI পুরো চ্যাটের ইতিহাসসহ সেটা আপনার টিমকে দিয়ে দেয়, তাই ক্রেতাকে কিছুই দুবার বলতে হয় না।

পারে — বাংলা, ইংরেজি আর মিশিয়ে লেখা Banglish। ক্রেতা যে ভাষায় লেখেন, সেই ভাষাতেই উত্তর দেয়।

WhatsApp-এ একটি ডেমো বুক করুন। আমরা আপনার চ্যানেলগুলো জুড়ে দিই, প্রোডাক্ট আর পলিসি শিখিয়ে দিই — কয়েক দিনেই আপনি চালু।

ক্রেতারা তো মেসেজ দিচ্ছেনই। উত্তরটা AI-ই দিক।

ফ্রি ডেমো বুক করুন আর দেখুন Protinidhi AI আপনার ব্যবসার একটি সত্যিকারের আলাপ কীভাবে সামলায়।

ফ্রি সাইন আপ করুণ
২৪/৭ উত্তর দেয় — বাংলা ও ইংরেজিতে